Trending Now

নেত্রকোনায় ৪৯ বোতল ভারতীয় মদ ও নগদ টাকাসহ আটক ১

Date:

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা 

নেত্রকোনায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নগদ টাকাসহ আকাশ গৌড় (২৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ১৯ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত ২:৩০ ঘটিকার সময় বারহাট্টা থানা এলাকার আসমা বাজার থেকে তাকে আটক করা হয়।  নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল বারহাট্টা থানাধীন মডেল স্কুল মোড় সংলগ্ন আসমা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিজ এলাকা থেকে আকাশ গৌড়কে আটক করা হয়। সে ওই এলাকার রাধে শ্যাম গৌড়ের ছেলে।  

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসত ঘরের চৌকির নিচে মাটির গর্ত থেকে ৪৯ বোতল ভারতীয় মদ এবং নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৯৬ হাজার টাকা। ওসি ডিবির সক্রিয় ভূমিকায় ডিবি পুলিশের এস আই মোঃ ইকবাল হোসেন জব্দ তালিকার মাধ্যমে এই আলামতগুলো সংগ্রহ করেন।  

পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক মিয়া (২৭) ও রঞ্জন নামে আরও দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।উল্লেখ্য যে নেত্রকোনা জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি হিসেবে কাজ করে যাচ্চেন তার নির্দেশনাতে নিয়মিত অভিযানে নেত্রকোনার সাধারন মানুষের মাঝে আইন শৃঙ্খলার প্রতি আস্থা বেড়েছে বলে অনেকেই মত পোষণ করেন। এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা বিভাগের ওসি তরিকুল ইসলাম জানান,আমাদের এসপি মহোদয়ের নির্দেশনায় আমরা  নেত্রকোনাকে মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...