সংলাপ রিপোর্ট
আশির দশকের তুখোড় ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এবং বর্তমানে রাজপথের অভিজ্ঞ রাজনীতিক আবুল কাশেম চৌধুরী দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অকুতোভয় নেতৃত্ব এবং দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তাকে দল-মত নির্বিশেষে সর্বমহলে গ্রহণযোগ্য করে তুলেছে।
সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন’ (বিআরজেএ) আয়োজিত এক আলোচনা সভায় তার বলিষ্ঠ উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে ইতিহাসের সঠিক উপস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
আবুল কাশেম চৌধুরী তার বক্তব্যে জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে উদযাপনের জোর দাবি জানান। তিনি মনে করেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর মতো বীরদের প্রকৃত সম্মান প্রদর্শন করলেই জাতি হিসেবে আমরা বিকৃত ইতিহাস থেকে মুক্তি পাব। তার এই সুদূরপ্রসারী চিন্তা জাতীয় ঐক্যের এক নতুন রূপরেখা তুলে।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আবুল কাশেম চৌধুরী কখনোই আদর্শের প্রশ্নে আপস করেননি। তার রাজনৈতিক সহকর্মীরা মনে করেন, অভিজ্ঞ এই নেতা কেবল বিএনপির সম্পদ নন, বরং দেশের জন্য একজন দক্ষ নীতিনির্ধারক। রাজপথের আন্দোলন থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে তার দক্ষতা বারবার প্রমাণিত হয়েছে।
২০২৬ সালের পরিবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের সেবায় অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সচেতন মহল মনে করছেন, আবুল কাশেম চৌধুরীর মতো একজন প্রাজ্ঞ এবং মেধাবী নেতাকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বা কৌশলগত পদে মূল্যায়ন করা হলে তা রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনবে। তার সাংগঠনিক সক্ষমতা এবং প্রশাসনিক জ্ঞান দেশের বর্তমান স্থিতিশীলতা ও তদারকি ব্যবস্থায় এক নতুন গতির সঞ্চার করতে পারে।
বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখতে এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তার মতো দূরদর্শী নেতাদের সক্রিয় ভূমিকা আজ সময়ের দাবি। সরকারের উচ্চপর্যায়ে তার মতো ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি কেবল দলকে নয়, বরং সমগ্র রাষ্ট্রযন্ত্রকে আরও শক্তিশালী ও জনবান্ধব করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।



