Trending Now

পূর্বধলায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষ, আহত ১

Date:

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: 

নেত্রকোনার পূর্বধলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত কর্মীরা নারায়ণডহর বাজারে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াত কর্মীরা বিএনপির ওই অস্থায়ী কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই হামলার ঘটনায় কামাল হোসেন আহত হন। 

খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...