নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগ মুহূর্তে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতির অবসরে যাওয়ার ঠিক আগে এই সাক্ষাৎটি হলো।
সাক্ষাৎ শেষে সিইসি সাংবাদিকদের জানান, এটি ছিল মূলত প্রধান বিচারপতিকে একটি বিদায়ী সৌজন্য সাক্ষাৎ (ফেয়ারওয়েল কল)। সিইসি বলেন, “উনি আর তো থাকছেন না, এই মাসে উনি চলে (অবসরে) যাবেন। উই হ্যাভ ওয়াক টুগেদার, একসাথে কাজ করেছি। শুধু উনার সাথে একটা ফেয়ারওয়েল কলের মতো… একটা ফেয়ারওয়েল কলটা করতে আসলাম উনার সাথে। অন্য কোনো বিষয় নেই।”
তবে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে বলে সিইসি নিশ্চিত করেন। তিনি জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনি অনিয়ম রোধে গঠিত ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’-তে বিচারিক হাকিমদের (ম্যাজিস্ট্রেট) দ্রুত মোতায়েন করার জন্য তিনি প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, যাতে উনারা (বিচারিক হাকিম) ডেপ্লয় করবেন—আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি; সেটা উনাকে রিকোয়েস্ট করেছি।”
প্রধান বিচারপতি এই বিষয়ে কমিশনকে আশ্বাস দিয়েছেন জানিয়ে সিইসি বলেন, “উনি জাস্ট ওই ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে যে লোকজন দেওয়ার কথা আছে, ডেপ্লয়মেন্ট আছে, ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন। কোনো অসুবিধা হবে না—এইটা অ্যাশিউর করেছেন।” কোনো মামলা নিয়ে এই সাক্ষাতে আলোচনা হয়নি বলেও তিনি স্পষ্ট করে দেন।
উল্লেখ্য, বয়স ৬৭ বছর হওয়ায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। এর আগে আগামী ১৪ ডিসেম্বর তিনি দেশের বিচারকদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন।
এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আনুষ্ঠানিকতা সেরেছে এবং বুধবার (তারিখ দিনটি বসান) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে



