Trending Now

ডেঙ্গু পরিস্থিতি: চলতি বছরে মৃতের সংখ্যা ৪০১, মোট রোগী ৯৮ হাজার ৭০৫ জন

Date:

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডিস মশাবাহিত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে

একই সময়ে সারা দেশে নতুন করে ৪২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরের এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে। নতুন মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন বরিশাল বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

চলতি ডিসেম্বর মাসের প্রথম নয় দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন। এর আগে নভেম্বর মাসে ১০৪ জন, অক্টোবর মাসে ৮০ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য মাসগুলোতে মৃত্যু ছিল—জুলাই মাসে ৪১ জন, জুন মাসে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিল মাসে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

অপরদিকে, রোগী ভর্তির দিক থেকে নভেম্বর মাস ছিল শীর্ষে, যখন ২৪ হাজার ৫৩৫ জন ভর্তি হন। এর আগে অক্টোবরে ২২ হাজার ৫২০ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং জুন মাসে ৫ হাজার ৯৫১ জন রোগী ভর্তি হয়েছেন। ডিসেম্বরের এই নয় দিনে ৪ হাজার ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...