বিনোদন ডেস্ক
অতীতে নাটকে মিউজিক ভিডিও তে টুকিটাকি অভিনয় করেছে সুবা।
মাঝে অভিনয়ের বিরতি নিয়ে চলে গিয়েছিল সৌদি।
লম্বা সময় পার করে সম্প্রতি দেশে ফিরছে নিজের স্বপ্ন পূরণ করতে।
তরুণ চলচ্চিত্র পরিচালক রুবেল মাহমুদ এর নতুন একটি চলচ্চিত্রে দেখা যাবে সৌদি প্রবাসী ময়মনসিংহের মেয়ে সুবাকে।
সুবা’কে অভিনয়ের জন্য প্রাথমিক ভাবে চুড়ান্ত করেছেন বলে জানিয়েছেন পরিচালক।
সুবা ভালো একজন অভিনেত্রী হতে যা আয়ত্ত করা দরকার, সেভাবেই নিজেকে তৈরী করেছে, দেশে ফিরেই শুটিংয়ে অংশ নিবে বলে জানা গেছে। ধারনা করা হচ্ছে দেশে নতুন মূখ হিসেবে চলচিত্রে নিজেকে নিয়ে যাবে অনন্য মাত্রায় ।



