Trending Now

সংস্কার শেষ না হলে ভোটে যাবে কি না, ‘ভাববে’ এনসিপি

Date:

সংলাপ ডেস্ক

মৌলিক সংস্কার শেষ না হলে জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে কিনা, সেটা পুনর্বিবেচনা করার কথা বলেছেন নতুন রাজনৈতিক দল এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, এনসিপি শুরু থেকে বলে আসছে শুধু নির্বাচন পরিচালনা করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়।

“নির্বাচন আয়োজনের পূর্বে অবশ্যই পালনীয় কিছু বিষয় রয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, মৌলিক সংস্কারে ভিত্তিতে জুলাই সনদ করা। বিচার কাজ দৃশ্যমান করা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষতা নিশ্চিত করা।

“যদি অন্তর্বর্তীকালীন সরকার এই অবশ্য পালনীয় কাজগুলো করতে ব্যর্থ হয়। সেক্ষেত্রে সামনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা পুনর্বিবেচনা করব।”

আখতার বলেন, “বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হওয়া, ক্ষমতার কাঠামোকে অক্ষুণ্ন রেখে, সেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। আমরা চাইব, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে মৌলিক সংস্কারের পথ আমরা বের করব। আমরা যদি সংস্কারের প্রশ্নে কোনো একটা জায়গায় ছাড় দিই, তাহলে গোটা জাতির স্বার্থ সেখানে কাটা পড়ে যায়।

“বাংলাদেশের ২৪ এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটবে, রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকবে। সেই জন্যই মৌলিক সংস্কার প্রয়োজন।”

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকের পর বলেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থায় নিয়োগের জন্য একটি স্থায়ী কমিটির গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...