সংলাপ প্রতিবেদক
গত বৃহস্পতিবার বিশিষ্ট সাংবাদিক ও ব্যাবসায়ী দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান ছিদ্দিকি রুবেল তালুকদারের বড় মেয়ে ছানিয়া ছিদ্দিকি শ্রাবণীর বিয়ে সম্পন্ন হয়েছে। যশোরের ঝিকরগাছা থানার নাভারন গ্রামের প্রভাষক আব্দুল জব্বারের বড় ছেলে রাহাত আল শাহারিয়ার সাথে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লেটিরকান্দা তালুকদার বাড়ির কৃতি সন্তান সাংবাদিক ইমরান ছিদ্দিকি রুবেলের বড় মেয়ে ছানিয়া ছিদ্দিকির সাথে বিয়ে ঠিক হলে সাংবাদিক ইমরান ছিদ্দিকির খিলক্ষেতের বাসায় পারিবারিক ভাবে উভয় পক্ষের আত্মীয় স্বজনের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। এসময় ছেলের বাবা প্রভাষক আব্দুল জব্বার ছেলের মাতা শিউলি আক্তার সহ পরিবারের গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। এ দিকে মেয়ে পক্ষের মধ্যে মতিউর রহমান তালুকদার, রফিকুল ইসলাম তালুকদার,গোলাম রব্বানী ,মেয়ের নানা আবুল কালাম আজাদ,রফিকুল ইসলাম ,আবু সামাদ,আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে সেনাবাহিনীতে ডিজিএফআইয়ে কর্মরত কমান্ডার কাজলের সাবির্ক সহযোগিতা ও উকালতিতে উক্ত বিয়ে সম্পন্ন হয়। বিয়ে রেজিষ্ট্রি শেষে বরের খালু মুফতী মাওলানা আব্দুর রহিম বিয়ে পড়ান এবং নব দম্পতির জন্য শুভকামনা ও উপস্থিত সকল কে নিয়ে দোয়া করেন। ছনিয়ার বিয়ের সংবাদে দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদকে যারা বিভিন্ন মহল থেকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ইমরান ছিদ্দিকি রুবেল ও তার স্ত্রী জোসনা আক্তার লিজা।
দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদকের মেয়ে শ্রাবণীর বিয়ে সম্পন্ন
Date:



