ভোলা প্রতিনিধি:
মোঃ ইব্রাহিম খলিল
ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে জাতীয় ছাত্র সমাজের আয়োজনে ৩ নং ও ৪ নং ওয়ার্ডের ছাত্র সমাজের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ১৭ জুন বিকেলে দক্ষিণ দিঘলদী এলাকার স্থানীয় একটি স্থানে এই কমিটি গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভোলা সদর উপজেলার সভাপতি। আমিরুল ইসলাম রতন । বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের আহবায়ক রায়হান সিকদার।
নতুন কমিটিতে ৩ নং ওয়ার্ডের ও ৪ নং ওয়ার্ডের কমিটি ঘোষনা করা হয়।
নবগঠিত নেতৃবৃন্দ ছাত্র সমাজকে সংগঠিত করে ইউনিয়নে দলীয় কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন



