সংলাপ প্রতিবেদক
গতকাল শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বীর প্রতীক আব্দুল জব্বার কমিউনিটি ক্লিনিক, কপালহর, নান্দাইল, ময়মনসিংহ এর উদ্যোগো সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন করাহয় । উক্ত কার্যক্রমে মোট ৭৩৮ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা ব্যাবস্হা পত্র প্রদান করা হয়।তার মধ্যে ৪৩৫ জন কে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। তন্মধ্যে ৮৬ জন ছানি অপারেশন রোগী বাছাই করা হয়, এর মধ্যে ৭০জন রোগী ছানি অপারেশনের জন্য ভর্তি হয়। এছাড়া ১৮ জন অন্যান্য অপারেশনের জন্য বাছাই করা হয়। ভর্তিকৃত রোগীর সংখ্যা ৯ জন। চিকিৎসা ব্যবস্হাপনায় উপস্থিত ছিলেন ডা: রিশাদ রেজা, এবং ডেপুটি পোগ্রাম ম্যানেজার জনাব মো: লুৎফর রহমান,সহ ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুর শাখার ৯ সদস্য বিশিষ্ট চিকিৎসক দল৷ সহযোগিতায় প্রপেলার ফাউন্ডেশন, স্হানীয় স্বাস্থ্য বিভাগের উপজেলা ও মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ, ৬০ সদস্য বিশিষ্ট স্হানীয় স্বেচ্ছাসেবক ও গার্লস গাইড, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



