পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি ঃ
নেত্রকোনার পূর্বধলায় পঞ্চাশ লক্ষ টাকার ইট লুটের অভিযোগে সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলাল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার সাবেক ওসি অভিরঞ্জন, এমপির দুই এপিএস ফেরদৌস ও উজ্জ্বল, সাবেক যুবলীগ সভাপতি মাসুদ আলম টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান, পুলিশ সদস্য, শিক্ষক সহ, আওয়ামী লীগ’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে ৪৮জনের নাম উল্লেখসহ অজ্ঞার আরও ৪০/৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) আদালতে মামলাটি দায়ের করেন দেওটুকোন বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম তালুকদার।
ঘটনার বিবরণীতে জানা যায়, ব্যবসায়ী নজরুল ইসলাম প্রায় কোটি টাকা খরচ করে ইট ভাটা তৈরীর জন্য লাইস্যান্স সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে খলা তৈরীর জন্য ৫ লক্ষ ইট রাস্তার পাশে রাখেন।
সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলাল ইট ভাটা তৈরীতে বাধা দেন এবং ইটখলা তৈরি করতে হলে তাকে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে হইবে অন্যথায় ইটখলা তৈরি করতে দিবেন না। ব্যবসায়ী নজরুল ইসলাম চাঁদা না দিয়ে ইটভাটার কাজ শুরু করায় ক্ষিপ্ত হয়ে এমপি বেলাল থানা পুলিশ ও তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী নিয়া ২০১৭ সালের ২২ এপ্রিল সকালে নজরুল ইসলাম কে ঘেরাও করে।
বেলালের হাতে থাকা রিভালবার সন্ত্রাসী বাহিনী রামদা, কিরিচ, ছোরা প্রদর্শন করিয়া নজরুল ইসলাম ও তার পরিবারকে ভয় ভীতি প্রদর্শন করে জনসম্মুখে পাঁচ লক্ষ ইট লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
ঐ সমস্ত সন্ত্রাসী কান্ডে বাধা ও প্রতিবাদ করার সাহস পায়নি নজরুল। এতোদিন নজরুল ইসলাম একাধিকবার চেষ্টা করেও আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।
মামলার বাদী ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, এই ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণের জন্যই এই মামলাটি করেছেন।
পূর্বধলায় সাবেক এমপি উপজেলা চেয়ারম্যান ও থানার ওসি সহ প্রায় ১শ জনের বিরুদ্ধে মামলা
Date:



