Trending Now

রেলপথে তিতুমীর শিক্ষার্থীরা যাত্রীদের ভোগান্তি

Date:

সংলাপ প্রতিবেদক

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকার মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধে টঙ্গী জংশন হয়ে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলপথ অবরোধের কারণে কমলাপুরসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, মহাখালীতে রেললাইন অবরোধের পর বিকাল পৌনে ছয়টা পর্যন্ত ছয়টি ট্রেন আটকে গেছে।

“সিল্কসিটি এক্সপ্রেস, কালনী, জামালপুর কমিউটার, সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ছয়টি ট্রেন এখন পর্যন্ত ছাড়া যায়নি। একইভাবে ঢাকায় প্রবেশ করবে এসব ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকে আছে।”

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা কলেজের মূল ফটকের সামনে বাঁশ ফেলে সড়ক অবরোধ করেন। সেখান থেকে বিকাল ৩টা ৪০ মিনিটে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিংয়ে যান। অনশনরত শিক্ষার্থীরা এই মিছিলের সামনে হুইল চেয়ারে করে অংশ নেন।

শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিংয়ে রেললাইনের ওপর বসে পড়লে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস ট্রেনটি নাখালপাড়ার দিকে আটকা পড়ে। পরে সেটিকে পিছিয়ে তেজগাঁও রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়।

ঢাকা থেকে প্রতিদিন ৪৩ জোড়া আন্তঃনগর এবং ২৫ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল করে।

বাংলাদেশ রেলওয়ের ট্রেনের সময়সূচী অনুযায়ী রোববার বিকালের পর থেকে রাত পর্যন্ত লালমনি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, টিত্রা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তূর্ণা নিশিথা এক্সপ্রেস, এগারো সিন্ধুর গোধুলী, হাওর এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, ঈশাখাঁন এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, তুরাগ কমিউটার ট্রেন ঢাকার কমলাপুর ছেড়ে যাওয়ার কথা ।

আন্দোলনকারীরা শুরুতে লেভেল ক্রসিংয়ের দুই পাশ আটকালেও কিছুক্ষণ পর পুলিশের অনুরোধে এক পাশ খুলে দেন। কিন্তু পরে আবার শিক্ষার্থীরা দুই অংশই আটকে দেন।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, “তিতুমীরের শিক্ষার্থীরা রেল ক্রসিংয়ে অবস্থান নেওয়ায় রেল চলাচল বন্ধ রয়েছে। তবে জাহাঙ্গীর গেইটগামী ও জাহাঙ্গীর গেইট থেকে বনানীর দিকে আসা গাড়িগুলো ফ্লাইওভার দিয়ে চলাচল করছে।”

রেলগেইটের পূর্ব অংশে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিজিবির সদস্য অবস্থান দেখা গেছে। অদূরেই দেখা গেছে জলকামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...