Trending Now

বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

Date:

সংলাপ ডেস্ক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ইশতিয়াক আহমেদ চৌধুরী নামের ওই শিক্ষার্থী বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (আইইউবি) বিবিএ পড়ছিলেন।

রোববার রাতে ‘জি’ ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়ার কথা জানিয়েছেন ভাটারা থানার এসআই হাবিবুর রহমান।

তিনি বলেন, “বাসার ফ্যানে ওই শিক্ষার্থীর মরদেহ ঝুলছিল। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

টাঙ্গাইল সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব আলম চৌধুরীর এক মেয়ে ও এক ছেলের মধ্যে ইশতিয়াক ছিলেন ছোট।

ইশতিয়াক ওই বাসায় আরও দুই বন্ধুর সঙ্গে বসবাস করতেন জানিয়ে এসআই হাবিবুর বলেন, “ঘটনার সময় বাকি দুজন বাসার বাইরে ছিলেন। মানসিক হতাশা থেকে সে আত্মহত্যা করতে পারে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ইশতিয়াকের দুলাভাই মির্জা হাবিবুর রহমান বলেন, “সে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে একটু হতাশায় ছিল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...