Trending Now

কবি ও সাংবাদিক প্রয়াত আয়নাল হকের মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন সোস্যাল মিডিয়ার প্রতিক্রিয়া ব্যক্ত

Date:

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী “কেন্দুয়া প্রেসক্লাব” এর সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, সম্মানিত সদস্য, কবি ও সাংবাদিক প্রয়াত আয়নাল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ।

মাজহারুল ইসলাম ভূঞা ফেইসবুক স্ট্যাটাস দেন এভাবে – ভালো থাকিস পরপারে…..। কেন্দুয়া বিচিত্রা পোস্ট করেন, পরপারে ভাল থেকো প্রিয়জন, আমিন।

মোঃ সালাহউদ্দিন সালাম আইডিতে লেখেন—প্রকৃতির কবি হিসেবে খ্যাত সাংবাদিক বন্ধু আয়নাল হক ইহলোক ত্যাগ করে পরপারে চলে যায়। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী —। ভালো থাকিস বন্ধু ।

কেন্দুয়ার খবর আইডি থেকে পোস্ট করা হয়- সাংবাদিক আয়নাল হক বিগত ২০২৩ সালে ১৮ ডিসেম্বরে পরপারে চলে গিয়াছেন । আজ ২০২৪ সালের ১৮ ডিসেম্বর । তাঁর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কেন্দুয়ার সাংবাদিক সমাজসহ ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব গভীর ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছে —।

এমন অসংখ্য স্ট্যাটাস বা পোস্টে সোসাল মিডিয়ার জগতে আক্ষেপ প্রকাশ করে স্মরণ করা হয় কবি ও সাংবাদিক  আয়নাল হককে । পুরো ডিসেম্বর ছিলো প্রায় আয়নালময় !

উল্লেখ্য ২০২৩ সালের ১৮ ডিসেম্বর গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দেন এই কবি ও সাংবাদিক।

নির্ভীক, সাহসী এই কবি ও সাংবাদিক জন্মগ্রহণ করেন- নেত্রকোনার কেন্দুয়া  উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামে । তিনি দীর্ঘদিন ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন । জীবনের শেষ জীবদ্দশায় ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক অদম্য বাংলা পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন । এছাড়াও ফেইসবুক ও বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয় তাঁর অসংখ্য কবিতা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...