Trending Now

বাগেরহাটে গৃহবধূকে মারধর, ধর্ষণ চেষ্টার অভিযোগ

Date:

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে সদর উপজেলার কুলিয়াদাইড় গ্রামে হালিমা বেগম (৩৫) নামে এক নারীকে মারধর ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী অনন্ত রাজবংশী তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে মারধর করেন। শুক্রবার(২৭ ডিসেম্বর) বিকেলে ওই নারীর বসত বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তার ডাক চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে প্রভাবশালী অনন্ত রাজবংশী পালিয়ে যায়। পরে স্থানীয়রা হালিমা বেগম নামের ওই নারীকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, কয়েক মাস আগে আমার স্বামী মনির সন্তানদের ফেলে অন্যত্র চলে যায়। যার ফলে দুই সন্তান নিয়ে খুবই অসহায় জীবনযাপন করছিলাম। এই সুযোগে প্রভাবশালী অনন্ত রাজবংশী আমাকে বিরক্ত করত। শুক্রবার আমার ঘরে প্রবেশ করে, ধর্ষণের চেষ্টা করে। এবং আমাকে মারধর করে। এসব ঘটনা কাউকে না বলার জন্য এবং কোথাও অভিযোগ দিলে তার কিছু হবে না বলে হুমকি দেয়। আমি আমার উপর হওয়া অন্যায়ের বিচার চাই।

এ বিষয়ে কথা বলার জন্য অন্তত রাজবংশীকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, মারধরের শিকার ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে তার খোজখবর নিয়েছি। মারধরকারীর বিচারের দাবিতে এলাকার লোকজন পুলিশ সুপারের সাথে দেখা করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তপূর্বক সঠিক বিচার নিশ্চিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...