Trending Now

গাজীপুরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Date:

গাজীপুর, টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী এরশাদ নগরে সন্ত্রাসী‌দের গ্রেপ্তারের দা‌বি‌তে গতকাল ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার রা‌তে একদল সন্ত্রাসী রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মোহরা এবং কক‌টেল বি‌স্ফোরণ ঘ‌টিয়ে এরশাদনগর এলাকায় অন্তত ১০টি বসতবা‌ড়ি‌তে হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধ‌নে অংশ নেওয়া ম‌হিলা দলের নেত্রী লাইলি বেগম ব‌লেন, ‘মারামারি চলাকালে গাজীপুর মহানগরীর ৪৯ নম্বর যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হো‌সেনের লোকদের কাছে কারণ জানতে চাইলে যুবদল নেতা মঞ্জুর হোসেন, মইজুদ্দিনসহ অনেকে নারীদের মারধর করেন। আমার গলায় ছুরি ধরে বলেন ‘কামুর লোকজন একটা করে ধরব, আর জবাই করব।’

এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা মঞ্জুর হোসেন বলেন, ‘মানববন্ধনে লাইলি বেগম আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের কোনো প্রমাণ পাওয়া গেলে প্রশাসন যে শাস্তি দেবে তা মাথা পেতে নেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...