Trending Now

মারা গেছেন মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা

Date:

বিনোদন ডেস্ক : মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মেগহানাথান মারা গেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ফুসফুস সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন মেগহানাথান। কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানেই মারা যান তিনি। কেরালার পালাকাড়ে আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

ব্যক্তিগত জীবনে সুস্মিতার সঙ্গে ঘর বাঁধেন মেগহানাথান। এ সংসারে তাদের পার্বতী নামে একটি কন্যা সন্তান রয়েছে।

১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন মেগহানাথান। তার বাবা ছিলেন প্রখ্যাত মালায়ালাম সিনেমার অভিনেতা বালান কে নাইর। কেরালার ছেলে হলেও মেগহানাথান পড়াশোনা করেছেন তামিলনাড়ুতে।

১৯৮৩ সালে মালায়ালাম ভাষার ‘আশথ্রাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এতে সহশিল্পী হিসেবে পান মালায়ালাম সিনেমার দাপুটে দুই তারকা মোহনলাল ও মামুত্তিকে।

সম্প্রতি মেগহানাথান অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে; যা আলোচনার জন্ম দেয়। এ তালিকায় রয়েছে— ‘কোম্যান’, ‘জনি জনি ইয়েস আপ্পা’, ‘ইয়েস ইওর অনার’, ‘১৯৭১: বিয়ন্ডস বর্ডারস’ প্রভৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...