Trending Now

সাভারে আগুনে পুড়লো মবিল কারখানা

Date:

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে এশিয়ান ওয়েল নামে একটি মবিল তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় ভেতরে থানা আসবাপত্র ও মেশিন এবং তৈরি মবিল আগুনে পুড়ে গেছে।

রোববার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ি মহল্লায় ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসে জানায়, ১২ টার দিকে এশিয়ান ওয়েল নামে ওই মবিল কারখানায় আগুন লাগে। পরে ১২ টার ৫ মিনিটে সাভার ফায়ার সার্ভিসকে কারখানা কর্তৃপক্ষ আগুন লাগার বিষয়টি জানায় । এরপরে সাভার ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম  বলেন, ১২টা ৫ মিনিটে আমাদের কাছে অগ্নিকান্ডের খবর আসে। পরে আমাদের ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থল যায়। পরে প্রায় ১ ঘন্টা চেষ্টায় বেলা ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটে এবং ক্ষয়-ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...