Trending Now

আব্বাসকে ট্রাম্পের ফোন, যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি 

Date:

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

ফিলিস্তিনের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, ফোনালাপে গাজায় ‘সামগ্রিক শান্তি’ প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্প কাজ করার জন্য প্রস্তুত বলে আব্বাসকে জানিয়েছেন তিনি।ট্রাম্প আব্বাসকে আশ্বস্ত করেছেন, তিনি যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট আব্বাস এবং সংশ্লিষ্ট আঞ্চলিক পক্ষগুলোর সঙ্গে কাজ করার জন্য তিনি প্রস্তুত। 

জবাবে নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। অভিনন্দনবার্তায় তিনি বলেছেন, গাজা এবং আল আকসা অঞ্চলে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারে তিনি হোয়াইট হাউজে ফিরলে গাজায় ইসরাইল-হামাস এবং লেবাননে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করবেন বলে জোর দাবি করেছিলেন। কিন্তু কীভাবে এ যুদ্ধ বন্ধ করবেন, সে বিষয়ে কোনো কিছু বলেননি।আরব নিউজ

তবে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প নিজেকে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবেও দাবি করেন, এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি গাজায় হামাসের বিরুদ্ধে বাদবাকি ‘কাজ শেষ করবেন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...