Trending Now

উত্তরায় ছেলের হাতে মা খুন

Date:

ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরা বাউনিয়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম (৪০) খুন হয়েছেন। ঘটনার পরপরই ছেলে জিহাদ পালিয়ে যান।

রোববার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দিনুর স্বামী নুরুল আমিন জানান, তাদের বাড়ি ময়মনসিংহের গৌড়িপুর উপজেলার নালবাংগা গ্রামে। বর্তমানে উত্তরা বাউনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।তিনি দিনমজুরের কাজ করেন। তার স্ত্রী গৃহিণী ছিলেন।

তিনি আরও জানান, তাদের ছেলে জিহাদ (২৫) কিছুই করে না। মাঝেমধ্যে টাকার জন্য তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো। ভোরে স্ত্রী দিনুর  চিৎকারে তার ঘুম ভাঙে। দেখতে পান জিহাদ তার মাকে ছুরিকাঘাত করেছে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনার পরে জিহাদ পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, উত্তরা থেকে ওই নারীকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ওই নারীর ছেলে তাকে ছুরিকাঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...