Trending Now

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল চাঁদপুরও

Date:

বিশেষ প্রতিবেদন : চাঁদপুরসহ সারা দেশে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিট ঢাকা থেকে ৮৬ কিলোমিটার দূরে কুমিল্লা অঞ্চলের রামগঞ্জে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়। যার স্থায়ীত্ব ছিলো ৩৩ সেকে-।

ঢাকা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভূমি কম্পন সংঘটর বার্তায় উদ্ধৃতি দিয়ে চাঁদপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জানান, রিখটার স্কেলে ৫.৬ মাত্রার কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে পুরো চাঁদপুর কেঁপে ওঠে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন। ওই ভূমিম্পনের কারণে একই সময়ে চাঁদপুর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে ঘরের কাচের আসবাবপত্র কম্পনের ফলে শো-কেইচ থেকে পড়ে ভেঙে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আর বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। এতে কেউ হতাহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। শহরের পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠের পাশের বাসিন্দা নাজমা বেগম জানান, তার বয়সে তিনি এধরণের ভূমিকম্পন আর দেখেনী। ভূমিকম্পের ওই সময় দোয়া দুরুদ পড়েছেন এই গৃহিণী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...