Trending Now

৫ লাখ শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী

Date:

সংলাপ ডেস্ক : সারা দেশে ৫ লাখ ৯ হাজার ৮৭০ জন শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মো. মামুনুর রশীদ কিরণের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমি বাস্তবায়িত ‘সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং শিশুর সাঁতার সুবিধা প্রদান’ শীর্ষক প্রকল্পটি ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর মেয়াদে পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় আট বিভাগের ১৬টি জেলার ৪৫টি উপজেলায় ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য ৮ হাজারটি শিশুযত্ন কেন্দ্র স্থাপন ও পরিচালনা এবং ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণসহ অভিভাবকদের জন্য প্যারেন্টিং কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে দুটি জেলায় (পটুয়াখালী ও বরগুনা) ১ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ’, ‘শিশুর জীবন সুরক্ষায় সাঁতার প্রশিক্ষণ’, ‘শিশুর জীবন সুরক্ষা ও দক্ষতা উন্নয়নে সাঁতার প্রশিক্ষণ’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৫ লাখ ৯ হাজার ৮৭০ শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০২১ সালের জুলাইয়ে প্রকল্পের কার্যক্রম শুরু হয়। শেষ হবে ২০২৪ সালের ৩০ জুন। মোট ৫ লাখ ৬০ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...