Trending Now

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

Date:

সংলাপ প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ৫ ঘণ্টা পর ফের শুরু হয়েছে মানিকগঞ্জে শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার প্রকোপ কেটে গেলে সকাল পৌনে ৯ টা থেকে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। 

ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, মাঝরাত থেকেই মাঝনদীতে কুয়াশার প্রকোপ বাড়তে শুরু করে। রাত সাড়ে ৩ টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দূর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় মাঝ নদীতে কবরি ও হামিদুর নামের দুটি ফেরি আটকা পড়ে। কুয়াশার প্রকোপ কেটে যাওয়ায় এ নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হযেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...