Trending Now

৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে গোবিন্দ, প্রকাশ্যে বুলেটের ছবি

Date:

বিনোদন ডেস্ক : ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। আগামী ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন গোবিন্দর চিকিৎসক ডা. আগরওয়াল।

গোবিন্দর শারীরিক অবস্থা ব্যাখ্যা করে ডা. আগরওয়াল বলেন, ‘গুলি লাগার ফলে গোবিন্দর শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। এজন্য শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তিনি। আগামী ৪৮ ঘণ্টা আমরা তাকে পর্যবেক্ষণে রাখব। স্বাভাবিক হওয়ার পর তাকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেব।’

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে বাঁ পায়ে গুলিবিদ্ধ হন অভিনেতা-শিবসেনা নেতা গোবিন্দ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। গুলিটি গোবিন্দর বাঁ পায়ের হাঁটুর হাড়ে আঘাত করে।a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...