Trending Now

৪৬৭ কোটি টাকা ছাড়িয়ে ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার আয়

Date:

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। গত ১ নভেম্বর মুক্তি পেয়েছে এ সিনেমার তৃতীয় কিস্তি। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতকে নিয়ে এটি পরিচালনা করছেন আনিস বাজমি।

সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ‘ভুল ভুলাইয়া থ্রি’। কার্তিক আরিয়ান তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছেন এ সিনেমার মাধ্যমে। যদিও সময়ের সঙ্গে সিনেমাটির আয় ওঠানামা করছে। ১৩ দিনে ঠিক কত টাকা আয় করেছে সিনেমাটি?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ১৩ দিনে শুধু ভারতে ‘ভুল ভুলাইয়া থ্রি’ আয় করেছে ২৪৯.৭৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৩২৭.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৬৭ কোটি ৭ লাখ টাকার বেশি)।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমায় ‘মঞ্জুলিকা’ চরিত্র রূপায়ন করে দর্শকদের বিনোদন দেন বিদ্যা বালন। এর দ্বিতীয় সিক্যুয়েলে ছিলেন না তিনি। তবে ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় আবারো ‘মঞ্জুলিকা’ রূপে হাজির হয়ে সবাইকে চসকে দিয়েছেন বিদ্যা।

তা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা, রাজেশ শর্মা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...