Trending Now

৩ দিনে প্রভাস-দীপিকার সিনেমার আয় ৩৭৬ কোটি টাকা

Date:

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

করোনা সংকটসহ নানা কারণে পিছিয়ে যায় ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সব বাধা পেরিয়ে গতকাল (২৭ জুন) বিশ্বের ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ‘কল্কি ২৮৯৮ এডি’ তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ট্রিপল আর’ ও ‘বাহুবলি টু’।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা মুক্তির ৩ দিনে শুধু ভারতে আয় করেছে ২২০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৬৭.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৭৬ কোটি ৫ লাখ টাকার বেশি)।

হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা। পাশাপাশি তামিল, মালায়ালাম, কন্নড়, ইংরেজি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে এটি।

তারকা বহুল এ সিনেমায় আরো অভিনয় করেছেন— ব্রহ্মানন্দম, কীর্তি সুরেশ, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। সিনেমাটির ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন— দক্ষিণের প্রখ্যাত নির্মাতা এস এস রাজামৌলি, বিজয় দেবরকোন্ডা, ম্রুণাল ঠাকুর, দুলকার সালমান, রাম গোপাল ভার্মা, মালবিকা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...