Trending Now

১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

Date:

সংলাপ ডেস্ক : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্থগিত হওয়া ১৯ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে আজ। রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।  বিকেল ৪টা পর্যন্ত এসব উপজেলায় ভোট চলবে। এক হাজার ১৮১টি কেন্দ্রে একটানা চলবে ভোটগ্রহণ। মোট ভোটার ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন।

বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নির্বাচন হচ্ছে ব্যালট পেপারে। আর পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

একই কারণে স্থগিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজও হচ্ছে না। স্থানীয় সংগঠন ইউপিডিএফের অবরোধ ঘোষণার কারণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এখানে ভোটগ্রহণ দ্বিতীয় দফা স্থগিত করেছে ইসি।

গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমালের ফলে জলোচ্ছ্বাসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পরদিন ২৭ মে এসব উপজেলার ভোটের নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে এসব উপজেলায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...