Trending Now

১৫১তম শাখা উদ্বোধন করল এক্সিম ব্যাংক

Date:

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক্সিম ব্যাংকের ১৫১তম শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) চন্দ্রগঞ্জ শাখায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আব্দুল বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক নারী উদ্যোক্তা সৃষ্টি ও তরুণদের ব্যাংকিং চ্যানেলে অন্তর্ভুক্ত করতে বিশেষভাবে কাজ করে যাচ্ছে।  

তিনি আরও বলেন, ব্যাংকিং সেক্টরে এক্সিম ব্যাংকের অবস্থান অত্যন্ত মজবুত। আপনারা এ ব্যাংকের ওপর আস্থা রাখুন। আপনাদের সহযোগিতায় এ ব্যাংক সামনে এগিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...