Trending Now

১২৮ জন জটিল রোগীকে অনুদানের চেক হস্তান্তর করলেন সমাজকল্যাণমন্ত্রী

Date:

সংলাপ ডেস্ক : সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ১২৮ জন জটিল রোগীর জন্য প্রদত্ত চিকিৎসা অনুদানের চেক হস্তান্তর করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। শনিবাার (৬ এপ্রিল) চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেকগুলো হস্তান্তর করেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। আজকে ক্যান্সার, কিডনিসহ ছয়টি জটিল রোগে আক্রান্ত রোগীরা প্রত্যেকে ৫০,০০০ টাকা করে চেক পেলেন। আপনাদের চিকিৎসা ব্যয়ের তুলনায় এ অনুদান অপ্রতুল হলেও এতে চিকিৎসার ব্যয় কিছুটা লাগব হবে।

মন্ত্রী সব অসহায় মানুষের পাশে শেখ হাসিনার সরকার সবসময় আছে বলে সবাইকে আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসন চাঁদপুর ও অন্যান্য সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দিনের অপর কর্মসূচীতে মন্ত্রী সরকারি শিশু পরিবার (বালিকা) চাঁদপুরে জেলা ছাত্রলীগ আয়োজিত ইফতার মাহফিল ও নিবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় নিবাসীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন ও তাদের সঙ্গে ইফতার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...