Trending Now

হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক দেব

Date:

বিনোদন ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদাহ যাচ্ছিলেন টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংসদ দেব। মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

মালদাহ পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি মালদাহ হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই ধোঁয়া বের হতে শুরু করে। এতে ভয় পেয়ে যান অভিনেতাসহ তার সঙ্গে উপস্থিত টিম। হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান পাইলট।

এ ঘটনায় দেব বলেন, ‘মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। এখন ভালো আছি। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। আমরা এখনও বেঁচে আছি, সেটা শুধু পাইলটের দক্ষতার জন্য।’

পুরো ঘটনাতেই একটু ট্রমায় চলে যান অভিনেতা। তিনি বলেন, ‘একটু ট্রমা তো হবে। এই টার্বুলেন্স, এই ধোঁয়া, গন্ধে মানসিক প্রভাব তো পড়েই।’ এ ঘটনার পর মুর্শিদাবাদের রানিনগরের জনসভায় যোগ দিতে সড়কপথে রওনা হোন দেব। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবকে টেলিফোন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। মালদাহ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...