Trending Now

হিলিতে কাঁচা মরিচের কেজি ১৭০ টাকা

Date:

ডেস্ক নিউজ : তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ভারতীয় কাঁচা মরিচের দাম কেজিতে ৫০ টাকা কমেছে। প্রকারভেদে ২২০ টাকার কাঁচা মরিচ বর্তমান বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

রোববার (২৫ আগস্ট) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। যা তিন দিন আগেও বিক্রি হয়েছিল ২২০ টাকায়।

মরিচ ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে। কয়েকদিন আগেও কাঁচা মরিচ ২২০-২৫০ টাকা কেজি দরে কিনেছি। আজ ১৭০ টাকায় নিলাম। দাম অনেকটা কমে গেছে। আরও কমলে সাধারণ মানুষের একটু স্বস্তি মিলবে।

বর্তমান বাজারে দেশি কাঁচা মরিচের আমদানি নেই। তবে ভারতীয় কাঁচা মরিচ পর্যাপ্ত আমদানি হচ্ছে। ফলে দামও কমে গেছে। ভারতীয় কাঁচা মরিচ পাইকারি ১৭০ টাকা কেজি দরে বিক্রি করছি। যা তিন দিন আগেও ছিল ২২০-২৫০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...