Trending Now

স্নানঘরের ভিডিও ফাঁস, মুখ খুললেন উর্বশী

Date:

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগে ফাঁস হয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ক্লিপ। ভিডিওটি ফাঁস হওয়ার পর খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়া। তারপর বিষয়টি নিয়ে শুরু হয় জোর চর্চা। তবে নীরব ছিলেন উর্বশী। নীরবতা ভেঙে ফাঁস হওয়া ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন উর্বশী। ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে উর্বশী রাউতেলা বলেন, “যেদিন ভিডিওটি ফাঁস হয়, সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল। অবশ্যই এটি আমার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নয়। এটি আমার পরবর্তী ‘ঘুসপেঠিয়ে’ সিনেমার।”

আপনার ব্যক্তিগত জীবনের ভিডিও সত্যি সত্যি ফাঁস হলে কী করতেন? এমন প্রশ্নের উত্তরে উর্বশী রাউতেলা বলেন, ‘আমি চাই না কোনো নারী এমন পরিস্থিতির সম্মুখীন হোক।’

২৩ সেকেন্ড দৈর্ঘ্যের ভাইরাল এ ভিডিও ক্লিপে দেখা যায়, বাথরুমে ঢুকছেন উর্বশী রাউতেলা। ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দেন। এরপর পরনের পোশাক বদলাতে শুরু করেন। ভিডিওটি দেখে হতবাক নেটিজেনরা।

শুরুতে অনেকে এটিকে ডিপফেক ভিডিও বলেছিলেন। একজন লেখেছিলেন, ‘এটি মিথ্যা। এটি সিনেমার দৃশ্য।’ প্রশান্ত নামে একজন লেখেন, ‘এটি প্রচারে আসার স্টান্ট।’

সম্প্রতি ভারতীয় একাধিক নায়িকার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এ তালিকায় রয়েছেন- রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, নোরা ফাতেহি, আনুশকা শেঠি প্রমুখ। অনেকে এ বিষয়ে আইনি পদক্ষেপও নিয়েছেন।

উর্বশী রাউতেলার পরবর্তী সিনেমা ‘এনবিকে১০৯’। তেলেগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববি নির্মাণ করছেন এটি। বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।

উল্লেখ্য, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড তার দখলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...