Trending Now

স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

Date:

ঠাকুরগাঁও‌ সংবাদদাতা : ঠাকুরগাঁও‌য়ের রাণীশং‌কৈলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী নাজমুল ইসলাম। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার লেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাবেয়া খাতুন।

স্থানীয়রা জানান, ভোর থে‌কে রা‌বেয়া ও তার স্বামী নাজমু‌লের ম‌ধ্যে পা‌রিবা‌রিক বিভিন্ন বিষয় নি‌য়ে ঝগড়ার শব্দ শুনতে পায় তারা। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে লোহার ছোরা দি‌য়ে বু‌কে আঘাত ক‌রেন। রাবেয়া অচেতন হ‌য়ে মা‌টি‌তে লু‌টি‌য়ে পড়‌লে পরিবারের অন্য সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশং‌কৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, সকালে থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন নাজমুল। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...