Trending Now

সেনাবাহিনীর অভিযানে ৪ মাদক সেবনকারী আটক

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : নেত্রকোণার মদনে অভিযান চালিয়ে ৪ মাদক সেবনকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মদন থানায় সোপর্দ করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন, কদমশ্রী গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মনির খান (৩০), একই গ্রামের শওকত আলীর ছেলে জাকির (২০), বাচ্চু মিয়ার ছেলে রফিক (৩০) ও মাসুদ আলীর ছেলে দীলিপ (৩২)। তাদেরকে সোমবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা প্রতিদিন এলাকায় মাদকের আসর জমিয়ে মাদক সেবন করে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রবিবার অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। অভিযুক্তদের মাদক সেবনরত অবস্থায় পেয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও সেবনের উপকরন জব্দ করা হয়।

মদন থানার এস আই ফয়সাল আহমেদ জানান, ৪ জন মাদক সেবনকারীরে আটক করে রবিবার রাতে মদন থানায় সোপর্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পুলিশ আইন ৩৪ ধারায় আটককৃতদের নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...