Trending Now

সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ডিপজল

Date:

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন বলে খবর চাউর হয়েছে। তবে ডিপজল বলছেন ভিন্ন কথা।

কথা প্রসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছিলেন তিনি। এই বিষয় তিনি বলেছেন, এ মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবছি না। কারণ, আমার শারীরিক অসুস্থতা। আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নই। সংবাদমাধ্যমের সাথে কথা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনের কথা বলেছিলাম। তবে নির্বাচন করব, এমন কথা জোর দিয়ে বলিনি।

তিনি বলেন, এ মুহূর্তে আমার সুস্থতা মূল বিষয়। আমি চিকিৎসকের পরামর্শে চলছি। বাম চোখে অপারেশন করেও সমস্যা রয়ে গেছে। তাছাড়া শারীরিক অন্যান্য কিছু সমস্যা আছে। শারীরিক সুস্থতার চেয়ে বড় কিছু নেই। আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা। যে অসুস্থ হয়নি, সে ছাড়া সুস্থতার নেয়ামত কেউ বুঝতে পারবে না। আমি আমার ভক্ত, দর্শক ও সবার কাছে দোয়া চাই, যাতে আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেন। আমিও সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।

চলচ্চিত্র নিয়ে তিনি বলেন, আমি শিল্পী। এটাই আমার মূল কাজ। আমার ধ্যানজ্ঞান ফিল্ম। এখানেই থাকতে চাই। যতদিন বেঁচে আছি, ফিল্ম নিয়ে কাজ করে যেতে চাই। অসুস্থতার কারণে নতুন সিনেমার কাজ ও শুটিং শুরু করতে দেরি হচ্ছে। বেশ কয়েকটি সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দিতে হয়েছে। সুস্থ হলে কাজ শুরু করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...