Trending Now

সিলেটের কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮টি বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার

Date:

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ১৪ নভেম্বর ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১৩১৭ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিলেটের কানাইঘাট উপজেলাধীন সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকায় বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), নন-ইলেকট্রিক ১০০টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদির উৎস ও মালিকানা শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিশেষ টহল, তল্লাশি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।লেঃ কর্নেল মোঃ সোহেল আলম আরো জানান,

সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খিলক্ষেত ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের যোগদানের পর থেকেই অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

​নিজস্ব প্রতিবেদক, রাজধানীর ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের আওতাধীন খিলক্ষেত ভূমি অফিসে...

খিলক্ষেত ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের যোগদানের পর থেকেই অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

​নিজস্ব প্রতিবেদক রাজধানীর ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের আওতাধীন খিলক্ষেত ভূমি অফিসে...

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

​নিজস্ব প্রতিবেদক: ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা...

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: মন্ত্রিপরিষদে নীতিগত সিদ্ধান্ত

​বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ: সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক, গণমাধ্যমের...