Trending Now

সিরাজগঞ্জে ৩,৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Date:

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলা এলাকা থেকে ৩,৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-১২। সেই সাথে মাদক পরিবহন কাজে ব্যাবহৃত ১টি ট্রাকও জব্দ করে র‍্যাব।

২৯ জুন (শনিবার’) সন্ধ্যায় র‍্যাব-১২ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব-১২ সদর কোম্পানি স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।’
 
তিনি বলেন, সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে জানতে পারি ট্রাকযোগে অবৈধ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট চলাকালে শনিবার বিকাল পৌনে চারটার দিকে সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় একটি চালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৫৫৬) থেকে লুকানো অবস্থায় ৩,৪৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মোঃ শাহিন খান (২৭) ও মোঃ মেহেদী হাসান (২১) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়।’

আসামি মোঃ শাহিন খান জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের পিতা-মৃত কফিল উদ্দিনের ছেলে এবং মোঃ মেহেদী হাসান একই এলাকার মোঃ হারেজ উদ্দিনের ছেলে।’

কোম্পানি কমান্ডার আরও বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে থাকা নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন, ৫ টি সিম কার্ড, নগদ ৭,৮৭৫ টাকা ও ১ টি ট্রাক জব্দ করা হয় এবং আরও তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...