Trending Now

সিরাজগঞ্জে পণ্য বেশি দামে বিক্রি করায় দুই দোকানির জরিমানা

Date:

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পণ্য বেশি দামে বিক্রি করায় দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে শহরের বড় বাজার ও বানিয়াপট্রি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)। মাহমুদ হাসান রনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্সের অভিযানে বড় বাজারে বেচাকেনার ভাউচার না সংরক্ষণ ও ডিমের দাম সরকারি নির্ধারিত মূল্যের বেশি নেয়ায় সততা ডিমের আড়তকে আট হাজার টাকা ও বানিয়াপট্রিতে চালের বস্তায় দাম না লেখায় গণেশ চালের আড়তকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...