Trending Now

সালমানের বোনের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন আয়ুশ শর্মা

Date:

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আয়ুশ শর্মা। ব্যক্তিগত জীবনে সালমান খানের বোন অর্পিতা খানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। ২০১৪ সালের ১৮ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৬ সালে পুত্র ও ২০১৯ সালে কন্যা সন্তানের বাবা-মা হন এই দম্পতি। কিন্তু ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। যা নিয়ে সেই সময়ে কথা বলেননি আয়ুশ কিংবা অর্পিতা। পুরোনো সেই বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে এবার খোলোমেলা কথা বললেন আয়ুশ।

কয়েক দিন আগে নিউজ১৮-কে সাক্ষাৎকার দিয়েছেন আয়ুশ শর্মা। এ আলাপচারিতায় আয়ুশের ব্যক্তি জীবনে গুঞ্জনের বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে ‘অন্তিম’খ্যাত এই অভিনেতা বলেন, ‘আমার জীবন নিয়ে গুজব ছড়াতে কেউই আগ্রহী ছিলেন না। তবে একটি ঘটনা মনে আছে। আমি আমার ছেলেকে নিয়ে বাইরে গিয়েছিলাম দোসা খাওয়ার জন্য। পথিমধ্যে পাপারাজ্জিরা আমাকে প্রশ্ন করেন— আপনি ও অর্পিতা কি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন?’

পাপারাজ্জিদের এ প্রশ্নে হতবাক হয়েছিলেন আয়ুশ শর্মা। তা জানিয়ে তিনি বলেন, “এ প্রশ্ন শুনে আমি হতবাক হয়েছিলাম। আমি আমার ছেলেকে নিয়ে দোসা খেতে বের হয়ে বিবাহবিচ্ছেদের প্রশ্নের মুখে পড়ি! আমি বাড়ি ফিরে অর্পিতাকে জিজ্ঞাসা করি, ‘তুমি কি আমাকে ডিভোর্স দেবে?’ পরে বিষয়টি নিয়ে আমরা দু’জনে অনেক হাসাহাসি করেছিলাম।”

ক্যারিয়ারে উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয় অভিনয়শিল্পীদের। আয়ুশের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। কিন্তু এই পথচলায় স্তম্ভ হয়ে পাশে থেকেছেন স্ত্রী অর্পিতা। এ তথ্য উল্লেখ করে আয়ুশ বলেন, ‘অর্পিতা খুবই কঠোর একজন সমালোচক। তবে কঠোর হওয়ার চেয়ে সে বেশি সৎ। সে এমন একজন মানুষ যে, সিনেমার সবকিছু খুটিয়ে খুটিয়ে দেখে।’

অর্পিতা খানকে দত্তক নেন সালমান খানের বাবা সেলিম খান। অর্থাৎ অর্পিতা সালমান খানের পালিত বোন। তবে খান পরিবারের প্রত্যেকের, বিশেষ করে সালমানের নয়নের মণি অর্পিতা। ২০১৪ সালে মহা ধুমধাম করে অর্পিতার বিয়ে দেয় খান পরিবার।

বোনের বিয়েতে আগত অতিথিদের জন্য সালমান দুই কোটি রুপি খরচ করে হায়দরাবাদের ফালাকনুমা প্রাসাদ ভাড়া করেছিলেন। খান পরিবারের দুই ছেলে আরবাজ খান, সোহেল খান ও মেয়ে আলভিরার বিয়ের সময়ও এত খরচ হয়নি, যতটা তারা অর্পিতার বিয়ের জন্য করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...