Trending Now

সাবেক এমপির বাসা বেদখল ; টাঙ্গাইলে সমন্বয়ক মিষ্টি চারদিনের রিমান্ড

Date:

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধিঃ 

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় এক অভাবনীয় ও ভয়ংকর ঘটনার জন্ম দিয়েছে একদল দুর্বৃত্ত। দিনের আলোয় প্রকাশ্যে একটি পাঁচতলা বাড়ির গেইটের ছয়টি তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের পাশাপাশি ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তারা। শুধু তাই নয়, মামলার বাদীর অভিযোগ অনুযায়ী, পরিকল্পিতভাবে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ভেতরে আটকে রেখে পুরো ভবনটি দখল করার চেষ্টা চালায় অভিযুক্তরা।

ঘটনার বিস্তারিত:

গত ৮ মার্চ সকাল ১১টার দিকে আকুর টাকুর পাড়ার ছোট কালী বাড়ী রোডে অবস্থিত আইনজীবী জোয়াহেরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। তার স্ত্রী রওশন আরা খান লিখিত অভিযোগে জানান, গ্রেপ্তারকৃতসহ আরও ৮-৯ জন অজ্ঞাতনামা ব্যক্তির নেতৃত্বে সংঘবদ্ধ দলটি তালা ভেঙে ঘরে ঢুকে নগদ ৫ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১২ লক্ষ টাকা) লুট করে নিয়ে যায়। এ ছাড়া, আসবাবপত্র ভাঙচুরসহ আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়।

তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, দুর্বৃত্তরা ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাড়ির কক্ষে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে রাখে! পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির মালিকপক্ষ এসে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে উঠে। ১ নম্বর আসামি রওশন আরাকে হুমকি দিয়ে বলে, “এই বাড়িতে থাকতে হলে ১০ কোটি টাকা চাঁদা দিতে হবে, না হলে সাত দিনের মধ্যে বাড়ি জ্বালিয়ে দেব!”

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা:

ভয়াবহ এ ঘটনার পর টাঙ্গাইল সদর থানায় মামলা নং-১৫, তারিখ- ৯ মার্চ, ২০২৫ অনুযায়ী বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮৫/৩৮০/৫০৬/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মারিয়াম মোকাদ্দেস মিষ্টি (২৭)-কে গ্রেপ্তার করেছে। তবে মূল হোতারা এখনো পলাতক। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

টাঙ্গাইল শহরের অভিজাত এলাকায় এমন দুঃসাহসিক ও চাঞ্চল্যকর ডাকাতি ও দখলচেষ্টার ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এখন প্রশ্ন হলো, টাঙ্গাইল শহরের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু কার্যকর? পুলিশের নজরদারির মধ্যেই কিভাবে এমন ভয়াবহ অপরাধ সংগঠিত হয়?

দেশবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...