Trending Now

সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন: শেরীফা কাদের

Date:

নিজস্ব প্রতিবেদক : নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনে এলাকাভিত্তিক খেলার মাঠ নির্মাণ, শিশুদের পাঠাভ্যাস সৃষ্টিতে পাঠাগার নির্মাণ, রাস্তা সংস্কার করে জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওই আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে উত্তরা কালচার সোসাইটি আয়োজনে সুধীসমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব অঙ্গীকার করেন।

শেরীফা কাদের বলেন, নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনে এলাকাভিত্তিক খেলার মাঠ নির্মাণ করব। শিশুদের প্রতিভা বিকাশে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শিশুদের পাঠাভ্যাস সৃষ্টিতে একটি পাঠাগার নির্মাণ করব।

তিনি বলেন, রাজধানীর মধ্যে যে কয়টি আসন আছে, তার মধ্যে ঢাকা-১৮ আসনের রাস্তার অবস্থা খুবই খারাপ। শুকনো মৌসুমেও রাস্তার মাঝে পানি জমে থাকে। পানি ও সুয়ারেজ লাইন ঠিক করতে হবে। গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। মাদকের ছোঁবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। নারী ও যুবকদের কর্মসংস্থান করতে হবে। উদ্যোক্তা সৃষ্টির জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে হবে। এই বিশাল এলাকায় একটি বড় সরকারি হাসপাতাল দরকার। আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। নির্বাচিত হলে গণমানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় বিশিষ্টজনরা জাতীয় পার্টি মনোনীত সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেরীফা কাদেরকে ভোট দিতে সবার প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...