Trending Now

সাতক্ষীরা দেবহাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

Date:

সাতক্ষীরা প্রতিনিধি : এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি খুলনা ও সাতক্ষীরার ৮০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সেক্রেটারী মো. মনিরুল আলম এর সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের কৃষি বীজ,সার ও কীটনাশক বিতরণ করেন।

এসময়, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন ও বাংলাদেশ ব্যাংক খুলনা এর অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এদিকে, সাতক্ষীরার সিএসআর কার্যক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মুজিবর রহমান প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক এম.এ কাশেম বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ করেন। এসময়, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও বিশিষ্ট ব্যবসায়ী মো.মনিরুজ্জামান মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীর আহবান তথা দেশের প্রতি ইঞ্চি জমি আবাদ যোগ্য করার কার্যক্রমে সহযোগিতা এবং কৃষকেদের পাশে দাড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সেক্রেটারী মো. মনিরুল আলম বলেন, এনসিসি ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে।

ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতি সহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ এবং কৃষি গবেষণা কাজে ও উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে কৃষকদের সহায়তায় এনসিসি ব্যাংক পরিকল্পনার কথা উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...