Trending Now

সাতক্ষীরায় অবরোধের প্রথম দিনে দুরপাল্লার বাস চলাচল কম

Date:

সাতক্ষীরা প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের টানা পঞ্চম বারের মতো অবোরোধের প্রথম দিনেও ৫ জন নেতাকর্মীকে সাতক্ষীরায় দেখা যায়নি, কোন বিবৃতিও দিচ্ছে না কেউ। তবে সাতক্ষীরা জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগে কিছুটা প্রভাব পড়েছে।

সাতক্ষীরায় দু-তিনটি পরিবহনের গাড়ি ছাড়া অন্যান্য দূরপাল্লার বাস সব সারা দিন বন্ধ থাকছে। সন্ধ্যার পরে অবশ্য সব পরিবহন ছেড়ে যাচ্ছে। আবার ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার গাড়ি ভোর সকালে এসে পৌছাচ্ছে সাতক্ষীরায়।

ইমাদ পরিবহনের ম্যানেজার সুকুমার চন্দ্র ঘোষ বলেন, অবরোধের মধ্যেও ঝুকি নিয়ে আমাদের বাসগুলো দিনে ও রাতে ঢাকার সাথে সাতক্ষীরা যোগাযোগ রক্ষা করে চলেছে। অবরোধকারীরা রাজপথে না থাকলেও, ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য যাত্রীরা শহরে আসছে না দিনের বেলাতে। সাতক্ষীরা থেকে আন্তঃজেলা বাসগুলো স্থানীয় সকল রুটে স্বাভাবিক ভাবে চলাচল করছে। বিকল্প যনবাহন হিসাবে মানুষ ইজিবাইক, মাহেন্দ্রা, লেগুনা ব্যবহার করছে দ্রুত গন্তব্যে পৌছানোর জন্য।

বিআরটিসি কাউন্টারের টিকেটম্যান মেহেদী হাসান অপু বলেন, সাতক্ষীরার আন্তঃজেলা বাস চলাচল করলেও বিআরটিসি গাড়িতে যশোর মনিহারের সামনে আগুন জ্বালিয়ে দেওয়ার পর থেকে অবরোধের সময় আমাদের গাড়ি চলছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...