Trending Now

সড়ক অবরোধ করে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Date:

নিজস্ব প্রতিনিধি : বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। ১২ নভেম্বর রোববার সকালে শ্রমিকরা মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন। এ কারণে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সকাল ৮টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন ধরে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছেন। ৭ নভেম্বর ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। যা প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শ্রমিকদের একাংশ। সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...