Trending Now

সঞ্জয় দত্ত ও বাদশার বিরুদ্ধে মামলা

Date:

বিনোদন প্রতিবেদক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও গায়ক বাদশার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভায়াকম১৮ নেটওয়ার্ক এ মামলা দায়ের করেছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সঞ্জয় দত্ত, র‌্যাপার বাদশাসহ আরো ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে ভায়াকম১৮ নেটওয়ার্ক। অবৈধভাবে বেটিং অ্যাপে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখার প্রচারের অভিযোগে এই মামলা দায়ের করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাদশাকে সমন পাঠানো হয়। সোমবার (৩০ অক্টোবর) মহারাষ্ট্র সাইবার অফিসে হাজির হয়ে নিজের বক্তব্য দেন বাদশা। এ মামলায় আরো অভিনেতাদের তলব করা হতে পারে।

ভায়াকম১৮ নেটওয়ার্ক দাবি করেছে, আইপিএল-এর ম্যাচগুলো স্ট্রিমিংয়ের বুদ্ধিবৃত্তিক সত্ব (আইপিআর) তাদের। কিন্তু এই ম্যাচগুলো বেটিং অ্যাপে বেআইনিভাবে স্ট্রিমিং করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...