Trending Now

শ্রীবরদীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ

Date:

শেরপুর প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে পথসভা ও লিফলেট বিতরণে করা হয়েছে। ২৩ নভেম্বর সকালে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগর পাড়া বাজারে পথসভার মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

বক্তব্যে শ্যামল মালুম বলেন, ১৩ই জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় শেরপুরে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে জেলার বিভিন্ন থানা ও পৌরসভায় লিফলেট বিতরণ ও পথসভা করছি, ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই গণঅভ্যুত্থান আন্দোলনে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের এক সহস্রাধিক নেতাকর্মী নিহত হয়েছে, আপনারা ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনলে আমরা সাম্য ও বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করবো, আপনারা ভোটের মাধ্যমে সাম্য ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমাদেরকে সহায়তা করবেন।

লিফলেট বিতরণ পথসভা ও গণসংযোগ কর্মসূচি উপজেলার লংগর পাড়া বাজার থেকে শুরু করে শ্রীবরদী পৌর সভা হয়ে কর্ণঝোড়া বাজারে এসে শেষ হয়।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আরিফ হাসান, জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সোহান,পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, সিনিয়র যুগ্ন আহবায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল তানজিল মিষ্টার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...