Trending Now

শ্রীপুরে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

Date:

রাকিবুল হাসান : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে উপজেলার ব্যবসায়ী, শ্রমজীবী-পেশাজীবী, চাকুরিজীবী, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শ্রীপুর রেল স্টেশন ছত্তরে এ মানববন্ধন করেন তারা। এ সময় তারা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেক্স ট্রেন আটকে রাখেন। এতে দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা এবং ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলা অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি উপজেলা। এখানে জীবিকার তাগিদে দেশের প্রায় ৬৪ জেলার মানুষ বসবাস করেন। রাজধানীর পাশের জেলা হলেও যানজট ও পরিবহন সংকটের কারণে এ এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক বছর ধরেই ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতির দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলো। আন্দোলনের মুখে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি অনুমোদন দেওয়া হলেও বাকি ট্রেনগুলোর যাত্রাবিরতির কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত নেওয়া হয়নি। তাই ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ অন্যান্য আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে ফের মানববন্ধন করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তারা। 

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, শ্রীপুর রেল স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। ওই সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...