Trending Now

শ্যালক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহার করতে বললেন পলক

Date:

সংলাপ ডেস্ক : নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তার ভগ্নিপতি ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে  বিষয়টি  নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

তিনি বলেন, প্রতিমন্ত্রী মহোদয় শুক্রবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে দেখতে গিয়েছিলেন। সেখানে দুপুর ১২টার দিকে লুৎফুল হাবিব রুবেলকে মুঠোফোনে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির সিদ্ধান্ত- এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজন উপজেলা নির্বাচনের প্রার্থী হতে পারবে না জানিয়ে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাকে (রুবেলকে) প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন। 

প্রতি উত্তরে রুবেল কিছু বলেছেন কিনা জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস বলেন, তিনি শুধু শুনে গেছেন। জবাব দেননি। এ বিষয়ে জানতে লুৎফুল হাবিব রুবেলের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...