Trending Now

শেরপুরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

Date:

শেরপুর প্রতিনিধি : শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ায় জমি নিয়ে বিরোধে ছামেদুল হক কেনা (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

আজ শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। নিহত ছামেদুল হক কেনা শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামা পাড়ার মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ার ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী হারুন ও সিদ্দিক খলিফাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে যায় সিদ্দিক ও তাঁর লোকজন। এসময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় আহত হন ছামেদুল হকের ছেলে পারভেজসহ তিনজন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহসানুল মতিন সৈকত বলেন, ছামেদুল হক কেনা হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তবে কী কারণে তিনি মারা গেছেন তা জানাতে পারেননি চিকিৎসক।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম ছামেদুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...