Trending Now

শেরপুরের প্রাইভেটকার খাদে পড়ে একই পরিবারের ৪ জন নিহত

Date:

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর দীর্ঘপাড়া গ্রামের ভীমগঞ্জ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা জনৈক নাজিম উদ্দিনের ছেলে ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল সার্ভিসে কর্মরত মো. মোতালেব হোসেন (৩৯), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১১) ও ছেলে সোয়াইব (৬) কে নিয়ে ৮ অক্টোবর মঙ্গলবার ঢাকা থেকে কুয়াকাটায় ভ্রমণ ও বেড়াতে গিয়ে ৯ অক্টোবর বুধবার রাত ২টার দিকে প্রাইভেটকার যোগে ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী ঢাকা মেট্টো-১৭-৬২১৫ প্রাইভেটকারটি খাদে পড়ে ওই পরিবারের ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়াও প্রাইভেটকারে থাকা আরো ৪ জন মারা যায়। 

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর দীর্ঘপাড়া গ্রামের ভীমগঞ্জ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মো. মোতালেব হোসেন ঢাকায় চাকরির সুবাদে স্ত্রী, মেয়ে ও ছেলে নিয়ে বসবাস করে আসছিল। গত মঙ্গলবার মোতালেব হোসেন পরিবারের সদস্যদের সাথে নিয়ে ওই প্রাইভেটকার যোগে কুয়াকাটায় ভ্রমণ ও বেড়াতে যান। এদিকে ভ্রমণ শেষে বুধবার রাতে ঢাকায় ফেরার পথে পিরোজপুর জেলার নাজিরপুর ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পৌছামাত্র তাদের বহনকারী প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ প্রাইভেটকারে থাকা শেরপুরের একই পরিবারের ৪ জনসহ ৮ জন মারা যান। 

এঘটনায় নিহত মোতালেবের গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...